|

Advertisement
×

প্রপার্টি ডেভেলপমেন্ট ও সানজি কনস্ট্র্রাকশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫২০ বার পঠিত

প্রপার্টি ডেভেলপমেন্ট ও সানজি কনস্ট্র্রাকশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড কোরিয়ার বিখ্যাত ঠিকাদারি প্রতিষ্ঠান সানজি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল ও সানজি কনস্ট্রাকশন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সু হিউন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, প্রপার্টি ডেভেলপমেন্ট ও সানজি কনস্ট্রাকশন বিল্ট অন অপারেট ট্রান্সফার (বুট) প্রকল্প, প্রাইভেট কর্পোরেট প্রকল্প (পিসিপি), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পসহ নানা ধরনের প্রকল্পে নকশা, নির্মাণ, পরিচালনা, ব্যবস্থাপনা, অর্থায়নসহ বিভিন্ন খাতে একে অপরকে সহযোগিতা করবে। এছাড়া ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের জন্য গবেষণা ও বাজার উন্নয়ন সম্পর্কিত তথ্যও আদান-প্রদান করবে বাংলাদেশ ও কোরিয়ার এ দুটি প্রতিষ্ঠান।

এ সময় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক একেএম জাফর উল্লাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস) এইচএম জাহাঙ্গীর আলম রানা, ডেপুটি জেনারেল ম্যানেজার সালাহউদ্দিন শিকদার, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর গুইয়াং সং ও সানজি কনস্ট্রাকশন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার লি জু ইয়াং উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com