|

Advertisement
×

প্রভাতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৪ মার্চ

সোমবার, ১৫ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৬৬ বার পঠিত

প্রভাতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৪ মার্চ

আগামী ২৪ মার্চ বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১২৫ কোটি টাকা এবং ২৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৬ কোটি ৫৫ লাখ টাকা। এ কোম্পানির ২ কোটি ৯৭ লাখ ২ হাজার ৫০৫টি শেয়ারের মধ্যে ৩০.০৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.৫৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৬.৩৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৪ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৭ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.২০ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা।
আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৫ টাকা বা ৯ শতাংশ বেড়েছে।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৭৭ টাকায়।

উল্লেখ্য, ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

Facebook Comments Box

Posted ০১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com