Ad
x

প্রাইম ইসলামী লাইফের কক্সবাজারে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬২৩ বার পঠিত

প্রাইম ইসলামী লাইফের কক্সবাজারে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে সম্প্রতি হোটেল রয়েল টিউলিপ, কক্সবাজারে আনন্দ ভ্রমণ ২০২০ অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অব.)-বিএন, অ্যাডভাইজর এটিএম হামিদুল হক চৌধুরী, চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এসিআইআই (ইউকে)-এর সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সারা দেশ থেকে আগত প্রায় ৬০০ ডেলিগেট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আনন্দ ভ্রমণে আগস্ট-সেপ্টেম্বর ২০২০ প্রথমবর্ষ ব্যবসা প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট প্রদান, পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ০২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com