বিবিএনিউজ.নেট
রবিবার, ২০ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৬৪৮ বার পঠিত
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জুলাই-আগস্ট ২০১৯ এর ১ম জমা ব্যবসা লক্ষ্যমাত্রা অর্জনকারীদেরকে নিয়ে শনিবার ঢাকা-চাঁদপুর-ঢাকা নৌবিহারের আয়োজন করে।
‘স্বাধীনতার স্মৃতিসৌধ রক্তধারা, চাঁদপুর মোহনা’ চাঁদপুরে যাত্রাবিরতি, খেলাধুলা ও মধ্যাহ্নভোজ করা হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআইয়ের (ইউকে) সভাপতিত্বে নৌবিহার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. ফজলুল করিম, বিশেষ অতিথি কোম্পানির চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, এএমডি ও উন্নয়ন প্রশাসন ইনচার্জ মো. আনিছুর রহমান, এএমডি (উন্নয়ন) এম. এ. মতিন, মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা, মুহাম্মদ সলিম উল্লাহ, এসইভিপি ও প্রশাসন ইনচার্জ কাজী আবুল মনজুর, চাঁদপুরের পৌর কাউন্সিলর ও যুব মহিলা লীগ সভাপতি ফরিদা ইলিয়াস, কোম্পানির সকল প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধানরা।
উন্নয়নকর্মীদের ব্যবসা উন্নয়ন ও চিত্তবিনোদনের নিমিত্তে এফএ থেকে ইভিপি পর্যন্ত প্রায় আটশ কর্মী-কর্মকর্তার উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নৌবিহার শেষ হয়।
Posted ০২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com