|

Advertisement
×

প্রাইম ইসলামী লাইফের সিইও শাহ আলমের রহস্যজনক অব্যাহতি

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯   প্রিন্ট   ১১৬২ বার পঠিত

প্রাইম ইসলামী লাইফের সিইও শাহ আলমের রহস্যজনক অব্যাহতি

বেসরকারি বীমা প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শাহ আলম, এফসিএ চাকুরী থেকে অব্যাহতি নিয়েছেন। ১ জুলাই থেকে এই অব্যাহতি কার্যকর হয়েছে বলে কোম্পানীর এক অফিস প্রজ্ঞাপন (৭১-২০১৯ নং) সূত্রে জানা গেছে।

প্রাইম ইসলামী লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস্ প্রেসিডেন্ট ও প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী আবুল মঞ্জুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন মুখ্য নির্বাহী যোগদান না করা পর্যন্ত কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সচিব ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ সিইও’র চলতি দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ শাহ আলম প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী পদে যোগদান করেন ২০১৫ সালের ৪ অক্টোবর। তবে আইডিআরএ তাকে সিইও পদে অনুমোদন দেয় ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি। এর আগে ২০১০ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিজ্ঞ এই বীমা কর্মকর্তা মেঘনা লাইফের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।

হঠাৎ কেন তিনি অব্যাহতি গ্রহণ করেছেন, এ নিয়ে রহস্য থেকেই যায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাইম ইসলামী লাইফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘‘কোম্পানীর মালিকানা পরিবর্তনের পর নতুন পর্ষদের সাথে সিইও’র কিছুটা গ্যাপ সৃষ্টি হয়েছে। উনি কাজ করতে আগের মতো স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, তাই হয়তো অব্যাহতি গ্রহণ করেছেন’’।

তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান এমডি আপেল মাহমুদের প্রাইম ইসলামী লাইফে যোগদানের বিষয়ে আলোচনা চলছে। এটাও মোহাম্মদ শাহ আলমের অব্যাহতির একটি কারন হতে পারে। এবিষয়ে জানতে মোহাম্মদ শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com