বিবিএনিউজ.নেট
রবিবার, ৩০ জুন ২০১৯ প্রিন্ট ৮০৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা কেআইবি অডিটোরিয়াম ঢাকায় আজ রোববার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিম।
কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড অনুমোদন করে।
জানা যায়, সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১.৬৮ টাকা।
একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৮.৭৫ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৭১ টাকা ঋণাত্মক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক তওসীফ ইকবাল আলী, ডা. শামীম খান, ওয়াহিদ মাহমুদ খালেদ, উজ্জল কুমার সাহা, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ, আহমেদ কামাল খান চৌধুরী, এমবিএম লুৎফুল হাদী, ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান কবীর খান ও কোম্পানি সচিব মো. মহসিন রেজা খাঁন প্রমুখ।
প্রমুখ।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com