বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ প্রিন্ট ১৬২৩ বার পঠিত
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সম্প্রতি ‘মুজিব বর্ষ সফল ও স্বার্থক হোক’ শীর্ষক এক আলোচনা সভা কোম্পানির ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌল্লা চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, এএমডি (উন্নয়ন) ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. আনিছুর রহমান মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এম এ মতিন, মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা ও মুহাম্মদ সলিম উল্লাহ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় মুজিববর্ষ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
Posted ১২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com