|

Advertisement
×

প্রাণ অ্যাগ্রোর গ্রীণ বন্ড অনুমোদন

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

প্রাণ অ্যাগ্রোর গ্রীণ বন্ড অনুমোদন

গ্রীণ বন্ড হিসেবে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, কুপন বেয়ারিং বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮১তম সভায় বন্ডটির প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বন্ডটির কুপন বেয়ারিং হার ৯ শতাংশ। যা আর্থিক প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ব্যাংক, স্বায়ত্তস্বাশিত প্রতিষ্ঠান ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

প্রাণ আগ্রো এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পরিবেশের ভারসম্য বজায় রেখে কোম্পানির তারল্য ও মূলধনভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com