বিবিএ নিউজ.নেট
সোমবার, ২৮ মার্চ ২০২২ প্রিন্ট ১০৫৮ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস।
সোমবার (২৮ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৯৮ পয়সা।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবেও ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৪৪ পয়সা। আর এককভাবে ছিল ২১ টাকা ২৮ পয়সা। আগামী ১৭ মে মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল, বুধবার।
Posted ০৮:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com