নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ৬২৫ বার পঠিত
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক এম এ খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ১১ টা ৫৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন ধরে কারান্তরীণ ছিলেন তিনি।
এম এ খালেক ছিলেন উদ্যোক্তা। গড়ে তুলেছিলেন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমা, সিকিউরিটিজ কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে ছিলেন তিনি।
এম এ খালেক বিভিন্নভাবে আনুষ্ঠানিক পদে ছিলেন এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, প্রাইম ব্যাংক, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেড।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com