অনলাইন ডেস্ক
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ প্রিন্ট ৪৯২ বার পঠিত
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী (সিইও) পদে কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের কাছে পাঠানে কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) ও উপসচিব রকিবুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাক্ষরিত ওই চিঠিটি পাঠানো হয়।
বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ (সংশোধিত ২০২৩) অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ না করায় প্রস্তাবটি নামঞ্জুর করা হয়েছে। আইডিআরএর ওই চিঠিতে বলা হয়, যেহেতু ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(ক) অনুসারে বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট দাখিল করার বিধান থাকা সত্ত্বেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তার বিদেশ থেকে অর্জিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি (যথাক্রমে University of North Texus এবং University of Leicester) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট এবং স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করা হয়নি; যেহেতু প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান তার জীবন বৃত্তান্তে বিভিন্ন লাইফ বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন হিসেবে উল্লেখ করেছেন কিন্তু তিনি কোনো প্রমাণক দাখিল করেননি এবং তিনি তিনটি লাইফ বীমা প্রতিষ্ঠানে (প্রোটেক্টিভ লাইফ ইনস্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স) মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মর্মে উল্লেখ করলেও
কর্ম অভিজ্ঞতার কোনো প্রমাণক দাখিল করা হয়নি; যেহেতু ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি
৩(খ) অনুসারে লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতার প্রমাণক সংযুক্ত করা হয়নি; যেহেতু প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ঋণখেলাপী নন মর্মে বীমা কোম্পানির পর্ষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র সংযুক্ত করা হয়নি; যেহেতু কর্তৃপক্ষের জারিকৃত চেকলিস্ট মোতাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের সুপারিশ সম্বলিত NRC কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি প্রদান করা হয়নি; সেহেতু ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব কামরুল হাসান এর নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ কর্তৃক নামঞ্জুর করা হলো।
এর আগে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে দায়িত্ব পালন করেন কামরুল হাসান। ২০২২ সালের ২৩ জুন কামরুল হাসানকে ওই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আমলের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশে আইডিআরএ’র সদস্য পদ থেকে পদত্যাগ করেন কামরুল হাসান।
Posted ০৭:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com