Ad
x

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের নতুন দুই উপশাখা উদ্বোধন

রবিবার, ২৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫২৫ বার পঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের নতুন দুই উপশাখা উদ্বোধন

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে চট্টগ্রাম ও বরিশালে নতুন দুইটি উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড।
আজ রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজার ও বরিশালের রুপাতলী উপশাখা উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২টি উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:১০ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com