Ad
x

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুধহাটা বাজার উপশাখা উদ্বোধন

সোমবার, ১৯ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৭৩ বার পঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুধহাটা বাজার উপশাখা উদ্বোধন

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে সাতক্ষীরার আশাশুনিতে নতুন উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বুধহাটা বাজারের শোভাপ্লাজায় এ উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাটি উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ০৭:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com