শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ফেডারেল ইন্স্যুরেন্সের ৫% বোনাস শেয়ার অনুমোদন 

বুধবার, ২৬ জুন ২০১৯   প্রিন্ট   ৯৪৭ বার পঠিত

ফেডারেল ইন্স্যুরেন্সের ৫% বোনাস শেয়ার অনুমোদন 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের ৩১তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কোম্পানি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান এনামুল হক। সভায় তিনি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে কোম্পানির কর্মকাণ্ডের ওপর চেয়ারম্যান এবং পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষকদের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব গ্রহণ এবং শেয়ারহোল্ডারদের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন দেন।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ০.৫৮ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.৫০ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.০৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৯০ টাকা ঋণাত্মক।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com