নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৪৭৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে : চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক : বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৯৫ পয়সা।
তৃতীয় প্রান্তিক : অন্যদিকে বছরের ৯ মাসে বা তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ৮ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬ টাকা ৬১ পয়সা।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com