|

Advertisement
×
কমেছে নিষ্পতির হার

বকেয়া বীমা দাবি পেতে আইডিআরএমুখী গ্রাহক

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৯৩ বার পঠিত

বকেয়া বীমা দাবি পেতে আইডিআরএমুখী গ্রাহক

ময়মনসিংহের জহুরা খাতুন। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে তার করা দুটি বীমা পলিসির মেয়াদপূর্ণ হয়েছে অন্তত চার বছর আগে অর্থাৎ ২০২১ সালে। অথচ ২০২৫ সালেও বীমা দাবির টাকা পাননি তিনি। বকেয়া বীমা দাবি পেতে নানা দুয়ার পেরিয়ে অবশেষে গত বছরের ৬ আগস্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে একটি আবেদন করেছেন তিনি।

শুধু জহুরা খাতুনই নন, কোম্পানিটির আরো অনেক গ্রাহকই নিরাশ হয়ে মেয়াদোত্তীর্ণ বীমা দাবি পেতে শেষ পর্যন্ত আইডিআরএতে আবেদন করেছেন। এরকম ১০৪ টি পলিসির বকেয়া বীমা দাবি পরিশোধে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ব্যবস্থা নিতে গত বছরের আগস্টে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে আইডিআরএ। শুধুমাত্র পদ্মা লাইফই নয়, জীবন বীমা খাতের অনেক কোম্পানিই যথা সময়ে বীমা দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে। ফলে দিনের পর দিন বীমার টাকা পেতে দ্বারে দ্বারে ধর্ণা দিতে হচ্ছে গ্রাহকদের। অনেক আইন-কানুন , বিধি বিধান থাকলেও এর যেন কিছুই কাজে আসছে না গ্রাহকের বীমা দাবি পরিশোধে।

ফলে প্রশ্ন উঠেেেছ নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা নিয়েও।

আইডিআরএ’র তথ্য বলছে, ২০২৪ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর দাবি নিষ্পত্তির হার নেমে ৬৫.৩১ শতাংশে দাাঁড়িয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এই নিষ্পত্তির হার ছিল ৭২ শতাংশ। ২০২২ সালে এই দাবি নিষ্পত্তির হার ছিল ৬৬.৯৭ শতাংশ, ২০২১ সালে ৫৭.৮৪ শতাংশ।

এই পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছরই বিপুলসংখ্যক গ্রাহকের বীমা দাবি বকেয়া থেকে যায় যা তারা প্রতিশ্রুত সময়ে পাননা। অথচ ২০১০ সালের বীমা আইন অনুসারে, পলিসির মেয়াদ শেষ হওয়ার পর প্রয়োজনীয় সমস্ত নথি পাওয়ার ৯০ দিনের মধ্যে বীমা কোম্পানিগুলিকে দাবি নিষ্পত্তি করতে হবে।

সূত্র বলছে, অনিয়ম এবং দুর্নীতির কারণে বেশ কয়েকটি জীবন বীমা কোম্পানি বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি, যা সামগ্রিক নিষ্পত্তির হারকে হ্রাস করেছে।

এসব কোম্পানিগুলোর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স , গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স রয়েছে।

বিশ্লেষকদের মতে, দাবি নিষ্পত্তির এই পতন শুধু গ্রাহকের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং বাংলাদেশের জীবন বীমা শিল্পের বিশ্বাসযোগ্যতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। দ্রুত কার্যকর তদারকি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আস্থার সংকট আরও গভীর হবে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com