মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বন্ডের অর্থ ফেরত দিবে নাভানা ফার্মা

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৩০ বার পঠিত

বন্ডের অর্থ ফেরত দিবে নাভানা ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির কনভার্টিবল বন্ডের সাবস্ক্রিপশনকৃত অর্থ মেয়াদ পূর্তির আগে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুনে নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ ব্যাংক ঋণ পরিশোধের জন্য ১৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। পাঁচ বছর মেয়াদি এ বন্ডের ৬০ শতাংশ শেয়ার রূপান্তরযোগ্য এবং মেয়াদ শেষে এটি পুরোপুরি অবসায়ন করার কথা ছিল। তবে বন্ডের সাবস্ক্রিপশনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১৫০ কোটি টাকার মধ্যে মাত্র ৮ কোটি টাকার সাবস্ক্রিপশন হয়।

পরবর্তী সময়ে সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হলেও অনুমোদন মেলেনি। এ অবস্থায় বন্ডটিতে সাবস্ক্রাইবকারী এবং এর ট্রাস্টি প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে বন্ডের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের জুলাই-আগস্ট সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ডে মাত্র ৮ কোটি টাকা সাবস্ক্রাইব হয়েছে। ফলে প্রত্যাশিত পরিমাণ সাবস্ক্রিপশন না পাওয়ায় কোনো রূপান্তর ছাড়াই অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

বিএসইসির সম্মতিপত্র অনুযায়ী, কোম্পানির প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১ লাখ টাকা এবং ন্যূনতম ১০টি বন্ড বা ১০ লাখ টাকা বিনিয়োগের সীমা নির্ধারিত ছিল। বন্ডটির কুপনের হার পরিবর্তনশীল এবং এর সীমা নির্ধারণ করা হয়েছিল বার্ষিক ৮-১০ শতাংশের মধ্যে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যুর জন্য বিনিয়োগকারী ও বিএসইসির অনুমোদনও নিয়েছিল কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ০২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com