নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৭৩৮তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে।
বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- আনসিকিউরিড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও শরীয়াহসম্মত। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা নেই, এর কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয় এবং এটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না।
স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও অনিবাসী বাংলাদেশীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
মূলত ব্যাসেল-২ এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ব্যাংক, যা তার অতিরিক্ত টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।
এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
Posted ০৬:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com