Ad
x
গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চেয়ারম্যানের

বন্ধ হয়নি গোল্ডেন লাইফ

বুধবার, ১৯ মার্চ ২০২৫   প্রিন্ট   ১৬৮১ বার পঠিত

বন্ধ হয়নি গোল্ডেন লাইফ

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের কাছে পাওনা বীমা দাবি নিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। একইসঙ্গে কোম্পানিটির কার্যক্রম বন্ধ হয়নি বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার ব্যাংক বীমা অর্থনীতিকে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বৃত্তদের হামলায় আতঙ্কিত হয়ে জীবন এবং সম্পদ রক্ষায় তাৎক্ষণিকভাবে সাময়িক সময়ের জন্য কোম্পানির প্রধান কার্যালয় আমরা বন্ধ রেখেছি। শিগগিরই এটি চালু হবে। এ সময় বীমা দাবি প্রাপ্তি নিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। গোল্ডেন লাইফের চেয়ারম্যান বলেন, আমরা অতিশিগগিরই বীমা দাবি পরিশোধের কার্যক্রম শুরু করব। গ্রাহকরা আমাদের কাছে যে পরিমাণ বীমা দাবি পাবেন তার অন্তত দ্বিগুণ সম্পদ আমাদের রয়েছে। সুতরাং আমরা বীমা দাবি পরিশোধে সক্ষম। গ্রাহকদের ধৈর্য্য ধারণ করতে হবে। প্রত্যেকের পাওনা বীমা দাবিই আমরা পরিশোধ করব।

এ কে এম আজিজুর রহমান বলেন, আমাদের একজন উদ্যোক্তা পরিচালকের মৃত্যু এবং কয়েকজন পরিচালক বিদেশে থাকায় আমাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি আশা করছি খুব শিগগিরই গোল্ডেন লাইফকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে পারব। ইতিমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকেও তিনি এক চিঠিতে আগামী এক মাসের মধ্যে গ্রাহকদের বকেয়া বীমা দাবি পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেছেন।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের দেয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৫৫ কোটি ৮৫ লক্ষ টাকা। যার বিপরীতে কোম্পানিটির দায় রয়েছে ৩২ কোটি ৫৭ লক্ষ টাকা।

 

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com