রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশের বিশাল সম্ভাবনায় প্রবাসীদের বিনিয়োগের আহ্বান

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১   প্রিন্ট   ৪০২ বার পঠিত

বাংলাদেশের বিশাল সম্ভাবনায় প্রবাসীদের বিনিয়োগের আহ্বান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশে কারিগরি সম্পদ রয়েছে সেগুলো ব্যবহার করে, বড় ধরনের আউটসোর্সিং ব্যবহারের মাধ্যমে এবং তুলনামূলক কম খরচ করে সহজে ব্যবসার পরিবেশ রয়েছে। এসব কিছু ব্যবহারের মাধ্যমে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। বাংলাদেশের বিশাল সম্ভাবনায় বিনিয়োগ করার জন্য প্রবাসীদের আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী ‘রোড শো’ শুরু হয়েছে সোমবার, ২৬ জুলাই।

নিউ ইয়র্কের ম্যান হাটনের ইন্টারকন্টিনেন্টাল বার্কলের বলরুমে এই রোড শো’র উদ্ভোধনী পর্বে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ইয়াত-উল-ইসলাম তার বক্তব্যে এই আহবান জানান।

‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক এ রোড শো’ তে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিশাল সম্ভাবনা রয়েছে, বিনিয়োগের অনেক সুযোগ অপেক্ষা করছে। তাই আমেরিকান প্রবাসীরা আন্তর্জাতিক অংশীদার হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।

রোড শো আয়োজনের অন্যতম স্পন্সর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। এরই মধ্যে রোড শোর মূল আকর্ষণ হয়ে উঠেছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। বড় পর্দার ডিসপ্লে স্ক্রিন, এক্স স্ট্যান্ড, ব্যানার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে ওয়ালটন ডিসপ্লে সেন্টার। রয়েছে বিনিয়োগকারীদের জন্য মিটিং স্পেস। ভিডিও স্ক্রিনে ওয়ালটনের উৎপাদন ও মার্কেটিংয়ের ওপর নির্মিত ডিজিটাল ডকুমেন্টরি প্রদর্শিত হবে। আগ্রহীদের ওয়ালটন সম্পর্কে ধারণা দিতে থাকছেন দক্ষ কয়েকজন কর্মকর্তা। তারা বিনিয়োগকারী এবং দর্শনার্থীদের ওয়ালটনের ভিশন এবং মিশন সম্পর্কে সম্যক ধারণা দেবেন।

বিশ্ব বাজারে নিজেদের জায়গা করার লক্ষ্যে ওয়ালটন এই রোড শোকে গুরুত্ব দিচ্ছে। এই রোড শোকে কেন্দ্র করে ওয়ালটনের দশ সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধিদল এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com