মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সাথে অর্থমন্ত্রণালয়ের বৈঠক ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৬০ বার পঠিত

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সাথে অর্থমন্ত্রণালয়ের বৈঠক ৭ ডিসেম্বর

শেয়ারবাজারের প্রস্তাবনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে আগামী ৭ ডিসেম্বর বৈঠকে বসবে অর্থমন্ত্রণালয়। বৈঠকে শেয়ারবাজার উন্নয়নে অর্থমন্ত্রীর কাছে স্টেকহোল্ডারদের প্রস্তাবনা বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য অর্থ মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ অন্যান্যদের চিঠি দেওয়া হয়েছে।

ওইদিন সকাল ১১টায় অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভাটি আয়োজিত হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ন সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, বিএসইসি চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ বিভাগের সিনিয়র সচিব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
×

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com