|

Advertisement
×

বাণিজ্য মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২৩৬ বার পঠিত

বাণিজ্য মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপনের জন্য সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এস এম রেজওয়ান হোসেন এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির নিকট থেকে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া এ পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, দেশের বাণিজ্য বৃদ্ধি এবং বিদেশি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে এবারের বাণিজ্যমেলা ছিল স্বার্থক আয়োজন। মাসব্যাপী এ মেলায় দর্শনার্থী-ক্রেতা আগমনের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগ্রহী ক্রেতা আমদানিকারক মেলা পরিদর্শন করেন। এছাড়া বেশ কয়েকটি বিদেশি ডেলিগেশনও সরেজমিনে মেলা পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com