|

Advertisement
×

বাতিল হলো ডেল্টা হসপিটালের আইপিও

বুধবার, ১০ জুন ২০২০   প্রিন্ট   ৭৮৪ বার পঠিত

বাতিল হলো ডেল্টা হসপিটালের আইপিও

ডেল্টা হসপিটালের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিলের আবেদন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসির ৭২৮ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র মতে, ডেল্টা হসপিটালের বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জমাকৃত টাকা আগামি ৫ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন আইপিও বাতিলের জন্য আবেদন করে ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ। বিডিংয়ে কাট-অফ প্রাইস মাত্র ১১ টাকা নির্ধারিত হওয়ায় এই আবেদন করেছিল।

এর আগে ২২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিডিংয়ে ডেল্টা হসপিটালের কাট-অফ প্রাইস ১১ টাকা নির্ধারিত হয়েছে। বিডিংয়ে ৮৮ জন বিডার দর প্রস্তাব করেন। এরমধ্যে ১৫ টাকা দরে সবচেয়ে বেশি ১৪ জন বিডার দর প্রস্তাব করেছেন। এরপরে ১৪ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ১১ জন বিডার। বিডিংয়ে ৮৮ জন বিডার সর্বোচ্চ ৪৬ টাকা থেকে সর্বনিম্ন ১১ টাকার মধ্যে দর প্রস্তাব করেছেন। তারা মোট ৩২ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৯০০ টাকার দর প্রস্তাব করেছেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৮তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ১১:২৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com