বিবিএনিউজ.নেট
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৫০৮ বার পঠিত
বাবার সংগীতায়োজনে রবীন্দ্রনাথের একটি গান প্রকাশ পেয়েছে ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়ার কণ্ঠে। গানের শিরোনাম ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’।
এ গান প্রসঙ্গে রূপা বড়ুয়া বলেন, ‘২০১৮ সালে গানটি গেয়েছিলাম। সেই সময় দাঁতের ব্যথার কারণে কোনো রকমে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। ভেবেছিলাম বাবা পরবর্তীতে আবার আমার ভয়েস নেবেন। কিন্তু তা আর করেননি।
‘প্রথমবার রেকর্ড করা গানটি ছেড়ে দিলেন। তবে ভালো খবর হলো- ‘আমার জন্মদিন ২৯ ডিসেম্বর বাবা তার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেন। খরবটি শুনে বেশ আনন্দিত হয়েছি। এরই মধ্যে গানটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রূপা বড়ুয়া। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com