|

Advertisement
×

বিআইএতে সিনিয়র কনসালটেন্ট পদে যোগ দিলেন ইব্রাহিম হোসাইন

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

বিআইএতে সিনিয়র কনসালটেন্ট পদে যোগ দিলেন ইব্রাহিম হোসাইন

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে সিনিয়র কনসালটেন্ট হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন এস, এম, ইব্রাহিম হোসাইন, ACII (UK)।

তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ দীর্ঘ ২৯ বছর একাডেমিতে কর্মরত ছিলেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রী অর্জন করেছেন। তিনি একজন চার্টার বীমাবিদ (ACII, UK) এবং মালয়েশিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট হতে গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন।

তিনি সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন। স্বীকৃত জার্নালে তার ১২ টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বীমা বিষয়ক চারটি বই লিখেছেন। তিনি দেশে ও বিদেশে ৩০টির অধিক প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণ করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের কারিকুলাম কমিটির সদস্য এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিরোধ নিষ্পত্তি কমিটির একজন সদস্য। তিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একাডেমির একাডেমিক কমিটির সদস্য ছিলেন।

Facebook Comments Box

Posted ০৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com