শুক্রবার ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিএসইসির মার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা কার্যকরের তারিখ পরিবর্তন

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫০০ বার পঠিত

বিএসইসির মার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা কার্যকরের তারিখ পরিবর্তন

মার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা কার্যকরের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্চেন্ট ব্যাংকার কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে, তা ১ জুলাইয়ের পরিবর্তে আগামি বছর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। তবে বিষয়টি নির্দেশনা আকারে জারি না করায় ১ জুলাই থেকে কার্যকর হবে বলে গুজব ছড়াচ্ছে একটি চক্র।

এ বিষয়ে বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম বলেন, মার্জিন ঋণের নতুন সুদ হারের নির্দেশনা আগামি বছর থেকে কার্যকর করা হবে। এটি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রস্তাবের আলোকে করা হয়েছে। যা চিঠির মাধ্যমে মার্জিন ঋণ প্রদানকারীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া কমিশন এ বিষয়ে দ্রুত নির্দেশনা জারি করবে বলে জানান আব্দুল হালিম। তাই আগামি ১ জুলাই থেকে কার্যকর হওয়ার গুজবে কান দেওয়া থেকে বিনিয়োগকারীদেরকে দূরে থাকার আহ্বান করেছেন এই কমিশনার।

এর আগে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড এবং সর্বোচ্চ ১২ শতাংশ হারে মার্জিন ঋণের সুদ আদায়ের বিষয়ে গত ১৪ জানুয়ারি একটি নির্দেশনা দিয়েছিল বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়েছিল সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু ৭ মার্চ আরেকটি সাক্যুলার জারি করে বিএসইসি জানিয়েছে এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com