|

Advertisement
×

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   প্রিন্ট   ৪৭৭ বার পঠিত

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি প্রতিনিধি দল।

ব্যাংকিংক খাত, পুঁজিবাজার ও পারপেচুয়াল বন্ড নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মাওলা, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাফিউল আলম খান চৌধুরী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচিত চারটি ব্যাংক বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) বন্ড ইস্যু করে তহবিল সংগ্রহ করবে,যা ব্যাংকগুলোর মূলধন ভিত্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

ইউসিবি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড আলোচিত পারপেচুয়াল বন্ড চারটির লিড অ্যারেঞ্জার।

Facebook Comments Box

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com