|

Advertisement
×
বেড়েছে বিনিয়োগ

বিদায়ী বছরে ৫ কোটি টাকার বেশি দাবি পরিশোধ করেছে জেনিথ লাইফ

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩০২ বার পঠিত

বিদায়ী বছরে ৫ কোটি টাকার বেশি দাবি পরিশোধ করেছে জেনিথ লাইফ

চতুর্থ প্রজন্মের জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গেলো বছর প্রায় এক হাজার গ্রাহকের ৫ কোটি ২৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বীমা কোম্পানিটি বলছে, বর্তমানে তাদের কোন বীমা দাবি পেন্ডিং নেই। প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়ার ৭ দিনের মধ্যেই এসব বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

কোম্পানিটির মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ দেশের একমাত্র কোম্পানি যারা বীমা দাবির কাগজপত্র অনলাইন মাধ্যমে পাঠালেই দাবি পরিশোধ করে। এক্ষেত্রে গ্রাহকদের মূল কাগজপত্র পাঠাতে হয় না। প্রয়োজনীয় কাগজপত্রসহ দাবি উত্থাপনের মাত্র ৭ কার্য দিবসেই দাবি নিষ্পত্তি করা হয়। এমনকি আরো কম সময়েও দাবি পরিশোধ করে চতুর্থ প্রজন্মের এই বীমা কোম্পানি।

এস এম নুরুজ্জামান আরো বলেন, সকল বীমা দাবির টাকা গ্রাহকের ব্যাংক একাউন্টে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়। এক্ষেত্রে বীমা দাবির চেক গ্রহণের জন্য কোন গ্রাহকের সময় ক্ষেপন করতে হয় না। কোম্পানির প্রধান কার্যালয় বা শাখা অফিসেও ধর্ণা দিতে হয় না। এমনকি চেক নগদায়নে জন্য গ্রাহককে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। যথাসময়েই গ্রাহকরা তাদের বীমার টাকা হাতে পেয়ে যান।
জেনিথ ইসলামী লাইফের তথ্য মতে, ২০২২ সালে কোম্পানিটিতে উত্থাপিত মোট বীমা দাবির সংখ্যা ৯৯৬টি। এসব বীমা দাবির অর্থের পরিমাণ ৫ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৩৮২ টাকা। এর মধ্যে ৪৬টি মৃত্যুদাবি বাবদ ৯৬ লাখ ৯৯ হাজার ১৭৮ টাকা; ৮৯টি স্বাস্থ্য বীমা দাবি বাবদ ২৬ লাখ ২২ হাজার ৬৬৪ টাকা; ১০টি মেয়াদ উত্তীর্ণ দাবি বাবদ ২৪ লাখ ৮৮ হাজার টাকা; ৮২১টি এসবি বাবদ ৩ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৬৩ টাকা।

এর আগে ২০২১ সালে জেনিথ ইসলামী লাইফে সর্বমোট ৭৪১টি বীমা দাবি উত্থাপন হয়। এসব দাবি বাবদ ৩ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৩৯০ টাকা পরিশোধ করে কোম্পানিটি। এসব বীমা দাবির মধ্যে গ্রুপ ও একক বীমার ৩৪টি মৃত্যু দাবি ২৭টি স্বাস্থ্য বীমা দাবি, ৫টি মেয়াদ উত্তীর্ণ দাবি, ৬৩৩টি এসবি এবং ৪২টি সমর্পণ মূল্য ছিল।

বিনিয়োগ বেড়েছে ৪৫ শতাংশ

জেনিথ ইসলামী লাইফে গেলো বছর বিনিয়োগ বেড়েছে ৪৫ শতাংশ। ২০২২ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৮ কোটি ২২ লাখ ৫৭ হাজার ৩৯৪ টাকা। যা আগের বছর ২০২১ সালে ছিল ১৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৩৫৯ টাকা। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগ বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৩৫ টাকা।

বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৩৬ কোটি বেশী।

Facebook Comments Box

Posted ০৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com