নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ১২ আগস্ট ২০২৩ প্রিন্ট ৪০৯ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৪ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪.৪১ পয়েন্টে অবস্থান করছে।
অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমেছে।
খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩ পয়েন্ট, সিরামিকস খাতে ৪৫.৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ৬৫.৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৭.৮ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৬.২ পয়েন্ট, আইটি খাতে ২৩.২ পয়েন্ট, বিবিধ খাতে ১৩.৪ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৮.২ পয়েন্ট, কাগজ খাতে ২৬.২ পয়েন্ট, আর্থিক খাতে ৪২.৪ পয়েন্ট,ওষুধ খাতে ১৭.৫ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২২.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ২৭.১ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৪ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৪.৮ পয়েন্ট ও বস্ত্র খাতে ২৬.৯ পয়েন্ট অবস্থান করছে।
Posted ০৫:১১ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন