|

Advertisement
×

বিদায়ী সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে

শনিবার, ১৭ জুন ২০২৩   প্রিন্ট   ২২৫ বার পঠিত

বিদায়ী সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে

বিদায়ী সপ্তাহে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে শমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪.২৯ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৭ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৪ পয়েন্টে, সিমেন্ট খাতে ১১.৪ পয়েন্ট, সিরামিকস খাতে ৪৩.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ৭১.৮ পয়েন্ট, খাদ্য খাতে ১৮.৩ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.৮ পয়েন্ট, আইটি খাতে ২৩.৭ পয়েন্ট, বিবিধ খাতে ১৪ পয়েন্ট, আর্থিক খাতে ৪২.৫ পয়েন্ট,ওষুধ খাতে ১৮ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২৩.১ পয়েন্ট, ট্যানারি খাতে ৩৬.৯ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৩ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৫.৪ পয়েন্টে অবস্থান করছে।

 

 

 

Facebook Comments Box

Posted ০৩:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com