|

Advertisement
×

বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৬৬ বার পঠিত

বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। সোমবার সকালে গোপন সংবাদে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার এ তথ্য জানিয়েছেন। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

তিনি বলেন, সকাল পৌনে ১০টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২৮ পৌঁছালে তল্লাশি করে দুই সিটের পেছনের প্যানেলের পায়ের নিচ থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ফ্লাইটের ২৬/এ সিটের নিচ থেকে ৯০ পিস এবং ৯৮/এফ সিটের নিচ থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়। কে কারা সোনার বারগুলো নিয়ে এসেছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com