কামারুন-নাহার-মুকুল
শুক্রবার, ১৫ মে ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
আজ ১৫ মে, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব সি এম রহমানের মৃত্যুবার্ষিকী। অনেক বড় স্বপ্নের মানুষ ছিলেন সিএম রহমান। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে তার পৈতৃক বাড়ি। বাবা মরহুম বজলুর রহমান চৌধুরী ও মাতা মাহফুজা খাতুন।
তীক্ষè বুদ্ধিদীপ্ত, সদালাপি ব্যক্তিত্বের অধিকারী সিএম রহমান কুমিল্লা জিলা স্কুলের পাঠ সম্পন্ন করে চট্টগ্রামের কমার্স কলেজে ভর্তি হন। ইন্স্যুরেন্স সাবজেক্টটিও তার পাঠ্যবিষয়ের মধ্যে ছিল। আর সাকজেক্টটি পড়াতেন শরফুদ্দিন আহমেদ।
তার সাথে পারিবারিক ঘনিষ্ঠতাও ছিল। বি.কম পাস করার পরে হাবিব ব্যাংক ও হাবিব ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি হয়। বেছে নেন হাবিব ইন্স্যুরেন্সকে। শুরু হয় পথচলা। ১৯৬২ সালে পাকিস্তান কো-অপারেটিভ সোসাইটিতে (ইপিসিআইএস) এবং ১৯৭২ সালে ইএফইউ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। ভ্রমণপিপাসু মানুষ ছিলেন তিনি; দেশ দেখতে ভালোবাসেন। বাংলাদেশকে ঘুরে দেখেছেন; সবচেয়ে ভালো লেগেছে পার্বত্য এলাকার বান্দরবান। ৬ সপ্তাহে ইউরোপের ১১টি দেশ ঘুরেছেন।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com