|

Advertisement
×

বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে সহায়তার ঘোষণা দিল জি-২০

শুক্রবার, ২৭ মার্চ ২০২০   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে সহায়তার ঘোষণা দিল জি-২০

করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়া বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে এক সঙ্গে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার (৩৭ লাখ ২৭ হাজার কোটি টাকা) অর্থ সাহায়তার ঘোষণা দিয়েছে জি-২০।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশগুলোর মধ্যে বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেহাল বিশ্ব অর্থনীতির হাল ফেরাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুরোপুরি সহযোগিতা করা হবে। জি-২০এর অধীন সব তহবিলকে আরও শক্তিশালী করে করোনা মোকাবিলায় সে অর্থ ব্যবহার করা হবে।

কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এতদিন পর্যন্ত জি-২০ বিভিন্ন দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থরক্ষা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের আন্তঃবাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য রক্ষাকেই গুরুত্ব দিয়ে এসেছে। কিন্তু এখন সময় এসেছে সামাজিক ও মানবিক দিককে সামনে এনে সহযোগিতা বাড়ানোর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com