শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিসিক ও প্রিজমের তিনটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫২ বার পঠিত

বিসিক ও প্রিজমের তিনটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে বাটিক ও হ্যান্ড এমব্রয়ডারি বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। পবা উপজেলার বারই পাড়া গ্রামে বাটিক ও গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে হ্যান্ড এমব্রয়ডারি বিষয়ক দুটি প্রশিক্ষণ কোর্স যৌথভাবে আয়োজন করে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি।

বাটিক প্রশিক্ষণে ১৫ জন এবং হ্যান্ড এমব্রয়ডিতে ১৫ জন নারী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

এদিকে ঢাকায় বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক ৫ দিনব্যাপী আরেকটি আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ প্রশিক্ষণে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর আগে আরো ২৫ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম।

Facebook Comments Box

Posted ০৩:১১ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com