সাহিত্য ডেস্ক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ২৭৩ বার পঠিত
বীমা কোম্পানির অর্থ বিনিয়োগে অনেক অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী।
বীমা কোম্পানিগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো’স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (আইসিসিএবি) যৌথভাবে এই আয়োজন করে।
সম্মেলনে হেড অব বিএফআইইউ বলেন, ব্যাংকের চেয়ে বীমা কোম্পানি পরিচালনায় বেশি ক্রিটিক্যাল নলেজ প্রয়োজন।
এসময় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ’র জিরো টলারেন্সের কথা জানান তিনি।
Posted ০৫:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com