|

Advertisement
×

বীমা মেলায় গার্ডিয়ান লাইফের ১০ কোটি ৬৩ লাখ টাকা ক্ষুদ্রবীমা দাবি পরিশোধ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৮৭৯ বার পঠিত

বীমা মেলায় গার্ডিয়ান লাইফের ১০ কোটি ৬৩ লাখ টাকা ক্ষুদ্রবীমা দাবি পরিশোধ

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড খুলনায় আয়োজিত ‘বীমা মেলা ২০১৯’-এ ১০ কোটি ৬৩ লাখ টাকার বীমাদাবি পরিশোধ করেছে, যা খুলনা বীমা মেলার সর্বোচ্চ পরিমাণ। আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা, ‘ব্র্যাক’-এর সঙ্গে ক্ষুদ্রবীমা চুক্তি অনুসারে এই বীমাদাবি পরিশোধ করা হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাত থেকে বীমাদাবির মূল্যবান চেক গ্রহণ করেন ব্র্যাক খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার (দাবি) নজরুল ইসলাম এবং ডিভিশনাল ম্যানেজার (প্রগতি) শাপাতুর রহমান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, মোঃ শফিকুর রহমান পাটোয়ারী; খুলনা বিভাগীয় কমিশনার, ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব, মো. হুমায়ুন কবির; আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন; গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী পরিচালক, এম এম মনিরুল আলম; হেড অব রিটেইল বিজনেস, মাহমুদুর রহমান খান ও হেড অব মার্কেটিং, রুবায়েত সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com