Ad
x

 বীমা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা দিলো বিআইএ

বুধবার, ০৬ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩৯৯ বার পঠিত

 বীমা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা দিলো বিআইএ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বর্তমান উপদেষ্টা এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক নাদিয়া বিনতে আমিন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান, বর্তমান পরিচালক এবং লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি, ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকন, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক এবং নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী।

উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

এই নির্বাচনে বীমা খাত থেকে অন্তত ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১০:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com