বিজ্ঞপ্তি
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ প্রিন্ট ৩৫৫ বার পঠিত
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫ সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট মো. জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণ।
স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, “পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা ও উন্নয়ন কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিক সাফল্যের পথে অগ্রসর হচ্ছে।”
প্রধান অতিথি জসিম উদ্দিন কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ ও কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার প্রশংসা করেন। চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।”
সম্মেলনে শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ আগত উন্নয়ন কর্মকর্তাদের সম্মুখে কোম্পানির শরি’আহ্ ফ্রেমওয়ার্ক তুলে ধরেন।
সম্মেলনে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় এবং ২০২৫ সালের ৪র্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল উপস্থাপন করা হয়।
Posted ০২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com