রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ড কেনার সুযোগ পেল বিদেশি ও প্রবাসীরা

শুক্রবার, ২১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ড কেনার সুযোগ পেল বিদেশি ও প্রবাসীরা

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ড কেনার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকের পরিচালিত অ্যাকাউন্টের মাধ্যমে এই ফান্ড কেনা যাবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সংক্রান্ত সাকুর্লার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দেশের পুঁজিবাজার চাঙ্গা করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নীতি সংশোধনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠায় বিএসইসি। ওই চিঠিতে প্রবাসী ও বিদেশিদের বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ড কেনার সুযোগ দেওয়ার জন্য বলা হয়। ওই চিঠির প্রেক্ষিতে এই সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সাকুর্লারে বলা হয়, বিএসইসি কর্তৃক অনুমোদিত যেকোন ফান্ড কিনতে পারবেন বিদেশি ও প্রবাসীরা। তবে ফান্ড কেনার ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। ওই ফান্ডের লভ্যাংশ কর প্রদানের পর সংশ্লিষ্ট টাকা অ্যাকাউন্টে পাঠানো যাবে।
এছাড়া বাংলাদেশিদের কাছে সহজে মালিকানা বিক্রি করতে পারবেন প্রবাসী ও বিদেশিরা। বিক্রির পর কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। এসব কার্যক্রমের যাবতীয় নিয়মনীতি পরিপালনের বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক।

Facebook Comments Box

Posted ১২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com