Ad
x
বেস্ট সিইও কাজিম উদ্দিন

সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স।

কোম্পানিটিকে ‘সাসটেইনেবল ইন্সুরেন্স কোম্পানি স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট।

একই সাথে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে কোম্পানির অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে বীমা খাতের বেস্ট সিইও অব দ্য ইয়ার স্বীকৃতি দিয়েছে দক্ষিণ এশিয়ার এ সংস্থাটি।

২০ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের হাতে অ্যাওয়ার্ড দু’টি তুলে দেন সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ।

ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো অ্যাওয়ার্ড অর্জন এবং দক্ষিণ এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

Facebook Comments Box

Posted ০৯:৩১ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com