Ad
x

বেড়েছে সূচক কমেছে লেনদেন

বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৩৮৪ বার পঠিত

বেড়েছে সূচক কমেছে লেনদেন

টানা পাঁচ কার্যদিবস পতনের পর দেশের উভয় পুঁজিবাজারে আজ বুধবার সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সব সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫.৬৪ পয়েন্টে।  ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৮৩ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২০.৬৯ পয়েন্টে, ২০৫৬.৩৭ পয়েন্টে এবং ১১৪৬ পয়েন্টে।

ডিএসই ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬১ কোটি ৪৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯০টির বা ৫৫.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ১০.২০ শতাংশের এবং ১১৮টির বা ৩৪.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৪.৬৯ পয়েন্টে। সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com