|

Advertisement
×

ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫১৮ বার পঠিত

ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড। আজ সোমবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৬ পয়সা ছিল।
অন্যদিকে এককভাবে ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৮ পয়সা ছিল।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com