|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ১১৩ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৮৬০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৩২ কোম্পানির প্রায় ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, আইএফআইসি, বিডি ফাইন্যান্স, আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, ইস্টার্ন কেবলস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, ফার্মা এইডস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রবি, সায়হাম কটন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিগুলোর ৩ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৬৪৯টি শেয়ার ৮০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৩ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫০ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার আইএফআইসির এবং তৃতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের।

এছাড়া আমান কটনের ২১ লাখ ১২ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৬০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৬১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪৫ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৮৫ লাখ ৪০ হাজার টাকার, কপারটেকের ১০ লাখ ৬৫ হাজার টাকার, ডিবিএইচের ৯৫ লাখ ৬৮ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮২ লাখ ৮০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭৫ লাখ ৩ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৫ লাখ ৫০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭ লাখ ৯৫ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৩ লাখ ২১ হাজার টাকার, ফার্মা এইডসের ১৩ লাখ ১০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯০ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৩৮ লাখ টাকার, রবির ২ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার, সায়হাম কটনের ৫ লাখ ১৭ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ৬ লাখ ৬৪ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১২ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪২ লাখ ৬৪ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকার, এসএস স্টিলের ৭ লাখ ২৮ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com