|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ১৪ কোটি টাকার লেনদেন

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৯৩৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১৪ ডিসেম্বর) ২৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, এসএস স্টিল, ব্যাংক এশিয়া, একমি ল্যাবরেটরিজ, ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, কেপিপিএল, ম্যারিকো, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স,সমতা লেদার কমপ্লেক্স, সিঙ্গার বিডি, এসকে ট্রিমস, সামিট পাওয়ার ও ইউপিজিডিসিএল। কোম্পানিগুলোর ৩৭ লাখ ৪ হাজার ৪৩৭টি শেয়ার ৩৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদনে হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫১ লাখ ৪৯ হাজার টাকার এসএস স্টিলের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।

এছাড়া একমি ল্যাবরেটরিজের ৯ লাখ ৯১ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৮ লাখ ৪৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭৫ লাখ ২৯ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৫ লাখ ৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ১৯ লাখ ২৮ হাজার টাকার, জেনেক্সের ১৮ লাখ ৬ হাজার টাকার, আইডিএলসির ২৪ লাখ টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১০ লাখ ১০ হাজার টাকার, ম্যারিকোর ১০ লাখ ৭৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৫৯ লাখ ৪০ হাজার টাকার, অলিম্পিকের ৯ লাখ ৩৫ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪০ লাখ ৩২ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৫ লাখ ২৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০ লাখ ৫৭ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৫০ হাজার টাকার, সমতা লেদারের ৫ লাখ ১ হাজার টাকার, সিঙ্গার বিডির ১৫ লাখ ৩৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৬ লাখ ৮২ হাজার টাকার, সামিট পাওয়ারের ২৯ লাখ ২২ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com