শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে প্রায় ৩০৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৫ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৮১৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববার (১৫ নভেম্বর) ৩০ কোম্পানির প্রায় ৩০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, এসকে ট্রিমস, ওয়াইম্যাক্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সিমটেক্স, সাইফ পাওয়ারটেক, রূপালী ইন্স্যুরেন্স, রেনেটা, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, পেনিনসুলা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল পলিমার, নিটল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এমএল ডাইং, মোজাফফর হোসাইন স্পিনিং, খুলনা পাওয়ার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’, ফারইস্ট নিটিং, এক্সিম ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম। ব্লক মার্কেটে আজ এ কোম্পানিগুলোর ২ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৬৫৭টি শেয়ার ৭৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার ওয়াইম্যাক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া এসকে ট্রিমসের ২০ লাখ ৬৯ হাজার টাকার, সিমটেক্সের ১৩ লাখ ৫২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫ লাখ ৭৪ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৮৮ লাখ ৪০ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৬২ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকার, পেনিনসুলার ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩৩ লাখ ৮২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯৭ লাখ ১৯ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫ লাখ ৫৫ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১১ লাখ ৬৬ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ২৩ লাখ ৪০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৭ হাজার টাকার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ টাকার, ডিবিএইচের ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৪১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ১০ লাখ টাকার এবং এডিএন টেলিকমের ৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×
বিষয় :

Posted ০৩:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com