|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ৩১ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৮৮৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ৩০ কোম্পানির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতী ইন্স্যুরেন্স, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, এশিয়া ইন্স্যুরেন্স, আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জিকিউ বলপেন, এইচআর টেক্সটাইল, ইসলামী ইন্স্যুরেন্স, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড, পপুলার লাইফ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিগুলোর ৪৭ লাখ ৪ হাজার ৯৬৩টি শেয়ার ৬৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩১ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৮ লাখ টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটিট ৯৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান কটনের ৫১ লাখ ১ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ২৭ লাখ ৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ২০ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৬২ হাজার টাকার, ডিবিএইচের ২৪ লাখ ৪৬ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫২ লাখ ১৫ হাজার টাকার, ফাইন ফুডসের ৭ লাখ ৪৪ হাজার টাকার, জিকিউ বলপেনের ২৮ লাখ ৩৬ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৬ লাখ ৭৯ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৪৫ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ১ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪৬ লাখ ৮০ হাজার টাকার, ম্যারিকোর ২১ লাখ ৪৫ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬১ লাখ ৭০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৭ লাখ ২০ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৩ লাখ ১২ হাজার টাকার, রেনেটার ৮৯ লাখ ৪৪ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫৫ লাখ টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৩০ হাজার টাকার, সায়হাম কটনের ৬ লাখ ৫২ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১১ লাখ ৬০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com