|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ৩১ কোটি টাকার লেনদেন

রবিবার, ২৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬২০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)  ব্লক মার্কেটে আজ রোববার (২৫ অক্টোবর) ২১ কোম্পানির প্রায় ৩১ কেটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক, এসএস স্টিল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, মুন্নু সিরামিক, মালেক স্পিনিং, কোহিনুর কেমিক্যাল, ইনটেক অনলাইন, গ্লোবাল ইন্স্যুরেন্স, জেনেক্স, ফারইস্ট নিটিং, ডিবিএইচ, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং এবং একমি ল্যাবরেটরিজ। কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯৯১টি শেয়ার ৪৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার শাহজালাল ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া এসএস স্টিলের ২৯ লাখ ৩৫ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৬ হাজার টাকার, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১০ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৮ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২১ লাখ ১৬ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ১৮ হাজার টাকার, ইনটেকের ৩৮ লাখ ৪৮ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্সের ১২ লাখ ৮ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১৫ লাখ ৬৮ হাজার টাকার, ডিবিএইচের ৩৪ লাখ ৮৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৬ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১৮ লাখ ৯৩ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩৫ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ৫০ হাজার টাকার এবং একমি ল্যাবরেটরিজের ৩৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com