বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২০ কোম্পানির প্রায় ৩৫ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬৭১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ২০ কোম্পানির প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, বারাকা পাওয়ার, বেক্সিমকো ফার্মা, আমরা টেকনোলজি, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, ইনটেক অনলাইন, কে অ্যান্ড কিউ, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬৬ হাজার ৫৯০টি শেয়অর ৯০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার, সী পার্লের ৩০ লাখ ১০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৯ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩১ লাখ ৫০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৪৯ লাখ টাকার, ইনটেকের ৫১ লাখ ৭৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৬৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার এবং আমরা টেকনোলজিসের ৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com