অনলাইন ডেস্ক
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ প্রিন্ট ২৪৫ বার পঠিত
আজ ২৮অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোম্পানির মোট ২৪ কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, লিনডে বাংলাদেশ, লাভেলো আইসক্রিম এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির। এদিন ব্যাংকটির ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়ার ৩ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লিনডে বাংলাদেশের ৬২ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৪৪ লাখ ৪৬ হাজার টাকা এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৩৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১২ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com