|

Advertisement
×

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ১৯৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৮ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সিলভা ফার্মা, ইউনিয়ন ইন্সুরেন্স এবং রিপাবলিক ইন্সুরেন্স।

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৫ শতাংশ।

 

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সিলভা ফার্মার ১ কোটি ৬০ লাখ ৭ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার এবং রিপাবলিক ইন্সুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ১ কোটি ৪১ লাখ ২০ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ২১ লাখ ৬৯ হাজার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১ কোটি ১০ লাখ ৫৪ হাজার, সোনালী লাইফের ৬৪ লাখ ৬৫ হাজার, আইটি কনসালন্টসের ৬৩ লাখ ৮৭ হাজার, ইস্টার্ন হাইজিংয়ের ৫৬ লাখ ৫৫ হাজার এবং ফরচুনের ৫০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০২ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com